শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে বিট পুলিশিং অফিসারদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন

শেরপুরে বিট পুলিশিং অফিসারদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন

জিএইচ হান্নান: শেরপুর জেলা পুলিশের বিট পুলিশিং কার্যালয় সমূহের বিট অফিসারদের সাথে দিক নির্দেশনা মূলক এক মতবিনিময় সভা ২৯ আগস্ট শনিবার সকাল ১১টায় শেরপুর জেলা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শেরপুর সদর থানা, নকলা থানা, নালিতাবাড়ী থানা, ঝিনাইগাতী থানা, শ্রীবরদী থানার সকল অফিসারগণ অংশগ্রহণ করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন উপস্থিত সকল থানায় অফিসার ইনচার্জ (ওসি) এবং স্ব-স্ব থানার উপ-পরিদর্শক (এসআই) দের উদ্দেশ্যে বলেন, সকল বিট সমূহে সততা ও নিষ্ঠার সাথে পেশাদারিত্ব, কর্তব্য পালন করে পুলিশ বিভাগের সুনাম অর্জনের অগ্রণী ভূমিকা রাখার নির্দেশনা দেন। সেই সাথে স্ব-স্ব থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সকল অফিসারদের সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌস, অতিরিক্ত সহকারি পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মনিরুল আলম ভূঁইয়া, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন শাহ, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রহুল আমিন তালুকদার, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − 5 =