শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা করোনায় ডিসি লেকের প্রকৃতি ফিরেছে সবুজের সমারোহে

করোনায় ডিসি লেকের প্রকৃতি ফিরেছে সবুজের সমারোহে

জাহিদুল খান সৌরভ : করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে নিজেদের পুরোদমে সঞ্জীবিত করে এখন অন্যরকম এক আবেশ ছড়াচ্ছে শেরপুর ডিসি লেকের প্রকৃতি। লেকের চারপাশে দর্শনার্থীদের পদচারণায় বিবর্ণ হয়ে থাকা গাছ গুলোতে এখন সবুজ কচিপাতায় চোখ মেলছে। এছাড়াও সারিবদ্ধ সু-উচ্চ গাছ গুলোর নিচে ঘাস জমেছে। এসব লতাপাতা ঘাস জন্মায় কী ফুরফুরে তাদের মন ! চুলের মতো তিরতির করে উড়ছে বাতাসে। পূর্ব পার্শ্বে লেকের পাড়ে গাছে কুঁড়ি থেকে বেরিয়ে এসেছে ফুল। কত রঙিন দেখতে ! লাল-হলুদ আর বেগুনি। মেঘলা আকাশের রংয়ে রং সুন্দর হয়ে সেজেছে নতুন পাতা আর ফুলে। ভ্রমর আর প্রজাপতিও উড়ছে এখন আগের থেকে অনেক বেশি।

লকডাউন এ পরিস্থিতিতে করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন শেরপুরের অন্যতম সৌন্দর্যময় এ স্থানটি দীর্ঘদিন জনশূন্য রয়েছে। ফুরফুরে হাওয়ায় এবং বর্ষার বৃষ্টিতে তরতর করে বেড়ে উঠেছে সবুজ ঘাস ও ফুল গুলো। আপন রূপে ফিরছে শোভা বাড়ানোর জন্য লাগানো লতাগুল্ম গুলিও। তবে করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউনের কারণেই বাতাস ও প্রকৃতির এমন পরিবর্তন। এ অবস্থা স্বাভাবিক হলে আগের অবস্থায় ফিরতে পারে শেরপুরের ডিসি লেক।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 8 =