শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি শেরপুরের পুলিশ সুপার ও তার পরিবারের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

শেরপুরের পুলিশ সুপার ও তার পরিবারের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

মো: মঞ্জুরুল আহসান: সম্মুখ সারির কোভিড-১৯ যোদ্ধা শেরপুরের মানবিক পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম ও তার পরিবারের রোগমুক্তি কামনায় ২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ীর গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, উপজেলা ও শহর শাখার আয়োজনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো: জাহাঙ্গীর আলম।

এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু গোপাল চন্দ্র সরকার, নালিতাবাড়ী থানার (ওসি তদন্ত) জোবায়ের আহমেদ, নালিতাবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়, গোপাল জিউর মন্দিরের সভাপতি বাদল চন্দ্র সাহা, সহ-সভাপতি গণেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক সত্য রঞ্জন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের শহর শাখার সভাপতি পবন সাহা, পৌরশহর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিবেক চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বিধান সরকার শিবু, গোপাল জিউর মন্দিরের যুগ্ম সম্পাদক দীনবন্ধু ঘোষ, দুলাল সাহা, নূপুর সাহা, অনিল সাহা, রামকৃষ্ণ সাহা, নির্মল সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 6 =