শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে কুখ্যাত চোর গ্রেফতার ॥ চুরি হওয়া মালামাল উদ্ধার

শেরপুরে কুখ্যাত চোর গ্রেফতার ॥ চুরি হওয়া মালামাল উদ্ধার

জিএইচ হান্নান: শেরপুর জেলা শহরের পৌরসভার মধ্যশেরী মহল্লার শেরী মিয়া বাড়ীর অবসর প্রাপ্ত শিক্ষিকা সৈয়দা তাহমিনা আক্তারের বাসা থেকে টিভি, খাট, ডাইনিং টেবিল, চেয়ারসহ বিভিন্ন মালামাল সংঘবদ্ধ চোর দল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শেরপুর সদর থানার পুলিশ সংঘবদ্ধ চোরদলের সদস্য মোঃ মাহিম (২৮) নামে এক চোরকে ২৪ আগস্ট সোমবার বিকেলে শেরীপাড়া মহল্লা থেকে গ্রেফতার করে। ধৃত চোর শেরপুর পৌরসভার শেরীপাড়া মহল্লার আঃ আজিজ এর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোঃ মঞ্জুরুল হক, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সোমবার বিকেলে চোর মোঃ মাহিমকে গ্রেফতার করে। পরে তার দেয়া স্বীকারোক্তিতে শেরীপাড়া মহল্লার সাদ্দামের স্ত্রী তুলি বেগম ও চোর মাহিমের স্ত্রী চম্পা বেগমের বসত ঘরে অভিযান চালিয়ে ১টি সেমিবক্স খাট, ১টি ডাইনিং টেবিল, ৬টি চেয়ার, ৩টি ডিনার সেট, ১টি টিভি, ৩টি সিলিং ফ্যানসহ ১ লাখ ৩৫ হাজার টাকার মালামাল উদ্ধার করে অভিযান দল।

পুলিশ সূত্র দেশবার্তা বিডি ডট কমকে জানিয়েছে সৈয়দা তাহমিনা আক্তারের পুত্রবধূ অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজাম মুনিরা স্কলারশীপ নিয়ে পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার সময় তার ওই সব আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল গুলো শ্বশুড়ালয়ের বাসায় রেখে যান। এদিকে ওই বাসায় কোন লোকজন না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরদল এসব মালামাল রাতের আধারে চুরি করে নিয়ে যায়।

এঘটনার সদর থানায় একটি চুরির অভিযোগ দায়ের করা হলে পরে পুলিশ সংঘবদ্ধ চোর দলের সদস্য মোঃ মাহিমকে গ্রেফতার এবং সেই সাথে চুরি হওয়া মালামাল উদ্ধার করে। এব্যাপারে ২৪ আগস্ট শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মঞ্জুরুল হক ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে ধৃত চোর মোঃ মাহিমকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেছে।

কুখ্যাত চোর মাহিমকে গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =