শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ জামালপুরে মাদকসহ পাঁচ মামলার পলাতক আসামী গ্রেফতার

জামালপুরে মাদকসহ পাঁচ মামলার পলাতক আসামী গ্রেফতার

আবুল কালাম আজাদ (জামালপুর প্রতিনিধি) : জামালপুর জেলার মাদকসহ পাঁচ মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর সদস্যরা। ২১ আগস্ট শুক্রবার সকালে এক প্রেস ব্রিফিংএর মাধ্যমে এ তথ্য জানান জামালপুর র‌্যাব-১৪।

প্রেস ব্রিফি-এ জানানো হয় এক গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কোমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম.সবুজ রানা এবং স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ উপজেলার উত্তর ধাতুয়াকান্দা  গ্রামের অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মামলার পলাতক আসামী মো. লিটন হোসেন (৩৮) কে একটি মোটর সাইকেলসহ গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে আটক লিটন দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ  করে আসার কথা স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব। সে বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর পূর্বপাড়া গ্রামের মৃত বাদশা আলীর ছেলে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =