শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এর রোগ মুক্তি কামনায় ঝিনাইগাতী থানায় বিশেষ দোয়া

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এর রোগ মুক্তি কামনায় ঝিনাইগাতী থানায় বিশেষ দোয়া

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) এর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট রোববার বাদমাগরিব ঝিনাইগাতী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম ও ওসির নেতৃত্বে ঝিনাইগাতী থানা ভবনের সম্মেলন কক্ষে করোনায় আক্রান্ত শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনারউল্ল্যাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন ও সাংবাদিকসহ শতাধিক মুসুল্লিগণ অংশগ্রহণ করেন।

দোয়ার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও করোনা কালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর কর্মময় জীবন তুলে ধরে উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + twelve =