শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

১৭ আগস্ট সোমবার সকাল ১১টায় নলকুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০১৯-২০২০ অর্থ বছরে এলজিএসপি-৩ এর অর্থায়নে কোভিড-১৯ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে স্বাস্থ্য সুরক্ষায় দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।

নলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী ফর্সার সভাপতিত্বে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, ইউপি সচিব সাইফুল ইসলামসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসময় নলকুড়া ইউনিয়নের ১৫০টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৬টি মাস্ক, ৪টি সাবান ও আধা কেজি করে ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =