শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

তাসলিম কবির বাবু: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহতরা হলো- খরিয়াকাজির চর ইউনিয়নের মাদারপুর গ্রামের মৃত আ: রাজ্জাকের ছেলে ইদ্রিস আলী (৩০) ও ভেলুয়া ইউনিয়নের তিনানী ভেলুয়া গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে হাসমত আলী (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট শনিবার রাতে ইদ্রিস আলী শেরপুর থেকে মোটরসাইকেল যোগে তার বাড়িতে যাবার সময় কুড়িকাহনিয়া বাজার এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী এস.জি ভায়াডাঙ্গা ট্রাভেলস বাসটি ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় ইদ্রিস আলী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিলে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে ১৫ আগস্ট শনিবার সন্ধ্যায় হাসমত আলী তার বাড়ির পার্শ্বে তিনানী ভেলুয়া ব্রীজের কাছে বসে ছিলেন। এসময় হঠাৎ একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাসমত আলীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরদিন ১৬ আগষ্ট রোববার সকালে হাসমত আলী চিকিৎসাধীন অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে মারা যায়।

পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ওই দুই ব্যক্তির নিহতের বিষয়টি শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার সত্যতা নিশ্চিত করেছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − one =