শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শেরপুরে ঢাকলহাটি মসজিদে নূর এ মিলাদ ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শেরপুরে ঢাকলহাটি মসজিদে নূর এ মিলাদ ও দোয়া মাহফিল

জিএইচ হান্নান: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ১৫ আগস্ট শনিবার শেরপুর জেলা শহরের ঢাকলহাটি মহল্লার মসজিদে নূর এ বাদযোহর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯৭৫ এর ১৫ আগস্টের পর থেকে বছর ঘুরতেই বাঙালী জীবনে আসে শোকাবহ এই দিনটি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সারাদেশের ন্যায় শেরপুর জেলার সর্বত্র বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পাশাপাশি পৌর শহরের ঢাকলহাটি মসজিদে নূর এ মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব তারা মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ সাদুজ্জামান সাদীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিগণ উপস্থিত ছিলেন। এসময় দোয়া পরিচালনা করেন মসজিদে নূর এ ইমাম হাফেজ মোঃ আব্দুল মোতালেব।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =