Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

০

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা ও কুশাইকুড়া গ্রামের ২ শিশু পুকুরের পানিতে ডুবে রুনাল রাংশা (২) ও দেড় বছরের শিশু শাহিন মৃত্যু হয়েছে। ১০ আগস্ট সোমবার এ ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলো- ঝিনাইগাতী উপজেলার জারুলতলা গ্রামের নয়ন নকরেকের শিশু কন্যা রুনাল রাংশা ও একই উপজেলার কুশাইকুড়া গ্রামের রমজান আলীর শিশু ছেলে শাহিন।

নিহত ২ শিশুর পরিবার সূত্রে জানা গেছে, জারুলতলা গ্রামের নয়ন নকরেকের শিশু কন্যা রুনাল রাংশা সকালে নিজ বাড়ীর পার্শ্বের পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক রুনাল রাংশাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই দিন বিকেলে কুশাইকুড়া গ্রামের রমজান আলীর দেড় বছরের শিশু ছেলে শাহিন নিজ বসত বাড়ীর পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। এ ঘটনার পর তার মা জানতে পেরে মৃত অবস্থায় পুকুর থেকে শাহিনকে উদ্ধার করে।

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন ও আনোয়ার হোসেন দুই শিশুর মৃত্যুর ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − eight =