শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মদিবস উপলক্ষে আলোচনা ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
শেরপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মদিবস উপলক্ষে আলোচনা ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শেরপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মদিবস উপলক্ষে আলোচনা ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জিএইচ হান্নান: শেরপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্মদিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থ, অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ৮ আগস্ট শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ তোফায়েল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ফরিদা সুলতানা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ মিজানুর রহমান, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট এর সাবেক কমান্ডার আ স ম নূরুল ইসলাম হীরু, শেরপুর জেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, শহর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্তসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বীর জন্য ৬ জন দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 1 =