শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
শেরপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: “মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির পালন করা হয়েছে। ৭ আগস্ট শুক্রবার সকাল ১০টায় শেরপুর জেলা শহরের ঐতিহ্যবাহী পৌর শহীদ দারোগা আলী পার্ক মাঠে বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, উপ- দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, শহর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, এডভোকেট রেদওয়ানুল হক আবীর, বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 2 =