শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলা ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ২৫ হাজার টাকা জরিমানা
নকলা ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ২৫ হাজার টাকা জরিমানা
অনলাইন ছবি

নকলা ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ২৫ হাজার টাকা জরিমানা

মো. মোশারফ হোসাইন: শেরপুর জেলার নকলা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের হস্তক্ষেপে এক বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে এবং বাল্যবিবাহ নিরোধ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কনে ও বরের অভিভাবককে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জাহিদুর রহমান। এতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৪ বছর বয়সী দাখিল মাদ্রাসায় পড়ুয়া ৭ম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থী।

৭ আগস্ট শুক্রবার সন্ধ্যায় এক গোপন সংবাদের ভিত্তিতে নকলা পৌরসভার চরকৈয়া এলাকায় এ বিবাহ বন্ধ ও অর্থদন্ড করা হয়। বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া শিক্ষার্থী নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ও নকলা পৌরসভার চরকৈয়া এলাকার শানু মিয়ার মেয়ে।

বাল্যবিবাহ নিরোধ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জাহিদুর রহমান কনের অভিভাবক ও কনের বড় ভাই স্বর্ণবালীকে ২০ হাজার টাকা এবং বরের অভিভাবক ও বরের নানা ফয়েজুর রহমানকে ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করে। সেই সাথে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে কনে ও বরের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। এসময় উভয় পক্ষ ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত অর্থ তাৎক্ষণিক পরিশোধ করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + eleven =