শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান নাইমের পিতার কুলখানি অনুষ্ঠিত
ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান নাইমের পিতার কুলখানি অনুষ্ঠিত

ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান নাইমের পিতার কুলখানি অনুষ্ঠিত

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমের পিতা শাহ মোহাম্মদ সেকান্দর আলীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট শনিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাইমের নিজ বাড়ী ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও গ্রামে আয়োজিত কুলখানিতে শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাঈদ, (শ্রীবরদী-ঝিনাইগাতী) ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর ছিদ্দিক সহ প্রায় ৫ হাজার লোক কুলখানিতে অংশগ্রহণ করেন।

সকাল থেকে আশে পাশের গ্রামের মসজিদের ইমাম, এতিম খানা ও মাদ্রাসার হাফেজ ছাত্রগণ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম করা হয়।

উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান নাইমের পিতা শাহ মোহাম্মদ সেকান্দর আলী গত ২ আগস্ট রোববার দুপুরে বার্ধক্য জনিত কারনে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। পর দিন সোমবার সকাল ১০টায় জানাযা শেষে উপজেলার জোলগাঁও পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + fourteen =