শেরপুর প্রতিদিন ডট কম

Home ক্রিকেট শেরপুরে শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে খেলোয়াড়দের মাঝে আর্থিক অনুদান প্রদান
শেরপুরে শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে খেলোয়াড়দের মাঝে আর্থিক অনুদান প্রদান

শেরপুরে শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে খেলোয়াড়দের মাঝে আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের আয়োজনে ৫ আগস্ট বুধবার দুপুর সাড়ে ১২টায় অসচ্ছল ও করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ক্রীড়াবিদ/ক্রীড়া সংগঠকদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আনার কলি মাহবুব ১০ জন অসচ্ছল খেলোয়াড়দের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।

অনুদান প্রাপ্ত খেলোয়াড়গণ হলো- দাবা খেলোয়াড় সোহেল রানা, ক্রিকেট খেলোয়াড় মোঃ রাব্বি মিয়া ও সাব্বির হোসাইন, কাবাডি খেলোয়াড় মাসুদ মিয়া, ব্যাডমিন্টন খেলোয়াড় জিন্নাত আরা সুলতানা জিম, এ্যাথলেটিক্স খেলোয়াড় সানোয়ার হোসেন, ফুটবল খেলোয়াড় মোছাঃ শিপা আক্তার, তাজউদ্দিন দিপু ও শামীম শাহেদ, ভলিবল খেলোয়াড় মহিউদ্দিন জিলানী।

এসময় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ফরিদা সুলতানা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ মিজানুর রহমান, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থা অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ফুটবল এসোসিয়েশন সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জিন্নত আলী, বদরুল হক রেজভী, জাকির হোসেন বাবুল, মাহবুব হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × four =