শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত: জেলায় মোট আক্রান্ত ৩২০ জন

শেরপুরে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত: জেলায় মোট আক্রান্ত ৩২০ জন

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে নতুন করে আরও ৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে নালিতাবাড়ীতে ৩ জন এবং শেরপুর সদর ও নকলা উপজেলায় ১ জন করে রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২০ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ২৮৮ জন। আর ৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হিসেবে সুস্থতার হার ৯০ শতাংশ।

৫ আগস্ট বুধবার সকালে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ প্রদত্ত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করেন।

৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে ১৪৭, নকলায় ৫৭, নালিতাবাড়ীতে ৬৩, ঝিনাইগাতীতে ২৮ ও শ্রীবরদী উপজেলায় ২৫ জন রয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন চিকিৎসকসহ ৫৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

সিভিল সার্জন বলেন, শেরপুরে করোনার বিস্তার বেড়েই চলেছে। তাই করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =