শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি নালিতাবাড়ীতে শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী উদযাপন
নালিতাবাড়ীতে শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী উদযাপন

নালিতাবাড়ীতে শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী উদযাপন

মো: মঞ্জুরুল আহসান: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য সন্তান বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা: দলিল উদ্দিনের সভাপতিত্বে শেখ কামাল সম্পর্কে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ফজলুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, শহীদ উল্লাহ তালুকদার মুকুল, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, আব্দুল লতিফ, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সাংস্কৃতিক সম্পাদক সরোয়ার জাহান স্বপন, ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, নালিতাবাড়ী শহর আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান দিপু, সহ-সভাপতি প্রিন্সিপাল মুনীরুজ্জামান, কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান আজাদ মিয়া, সাবেক কৃষকলীগ সম্পাদক আনোয়ারুল মঞ্জিল, যুবলীগের আহ্বায়ক হাজী মো: জাহাঙ্গীর আলম সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =