শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি নালিতাবাড়ীতে পানিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নালিতাবাড়ীতে পানিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নালিতাবাড়ীতে পানিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মো: মঞ্জুরুল আহসান: শেরপুর জেলার নালিতাবাড়ী কলসপাড় ইউনিয়নের পিপুলেশ্বর গ্রামে মঙ্গলবার দুপুরে খালের পানিতে ভেসে ওঠা ১০ মাস বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

জানা গেছে, ৩ আগস্ট সোমবার রাতে পিপুলেশ্বর গ্রামের রুবেল মিয়ার স্ত্রী ১০ মাস বয়সী কন্যা শিশু সুমাইয়াকে কোলে নিয়ে নিজ বাড়ি থেকে অন্য বাড়িতে যাচ্ছিল। এ সময় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ রাস্তার পানির স্রোত অতিক্রম হওয়ার সময় স্রোতের টানে ভেসে যায় তার কোলের শিশু। মা কোনো রকমে তীরে উঠলেও নিখোঁজ হয় শিশু সুমাইয়া। রাতে আত্মীয় স্বজন এলাকাবাসী পানিতে অনেক খোঁজাখুজি করলেও কোথায় সন্ধান মেলেনি শিশুর। পরদিন মঙ্গলবার দুপুরে নিখোঁজের জায়গার কিছুটা ভাটিতে খালের পানিতে ওই শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা শিশু সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানা গেছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + twelve =