শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে এক কৃষকের আত্মহত্যা
ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে এক কৃষকের আত্মহত্যা

ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে এক কৃষকের আত্মহত্যা

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ঘরের ধর্নার সাথে ফাঁসিতে ঝুলে হাসেন আলী ওরফে মন্ডল (৪২) নামে এক কৃষক আত্মহত্যা করেছে। হাসেন আলী ওরফে মন্ডল ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ভবানিখিলা গ্রামের গফুর কবিরাজের ছেলে । হাসেন আলী ওরফে মন্ডল কৃষি কাজ করতেন বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ আগষ্ট মঙ্গলবার দুপুর ১টার দিকে হাসেন আলী ওরফে মন্ডল নিজ ঘরের ধর্নার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসেন আলী ওরফে মন্ডলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । হঠাৎ কি কারণে হাসেন আলী ওরফে মন্ডল ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এ ব্যাপারে এখনও কিছু জানা সম্ভব হয়নি।

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার বিষয়টি সম্পর্কে এখনও কোন তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর আত্মহত্যার বিষয় জানা যাবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 6 =